মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৪

সৌদি আরবের মদিনা অঞ্চলে প্রায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ খনিজ কাঁচামালের সন্ধান পাওয়া গেছে। অষ্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে এ খবর জানিয়েছে আল আরাবিয়া।

জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বলেন, মদিনা অঞ্চলের জাবাল সাইদ প্রকল্পের ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানে ভারী দুর্লভ খনিজ উপাদানের পাশাপাশি আশাব্যঞ্জক মাত্রায় ইউরেনিয়ামের উপস্থিতি ধরা পড়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এই আবিষ্কার জাবাল সাইদ প্রকল্পকে বর্তমানে বিশ্বজুড়ে উন্নয়নাধীন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্লভ খনিজ সম্পদের অন্যতম স্থান হিসেবে প্রতিষ্ঠা করেছে।

জ্বালানি ও খনি খাতে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে সৌদি আরব যে নানা পদক্ষেপ নিচ্ছে, মদিনার এই আবিষ্কার তারই একটি বড় অংশ। গত জুলাই মাসে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব নেওয়া প্রিন্স আব্দুলআজিজের মতে, আরব বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি হিসেবে সৌদি আরব তাদের জ্বালানি ও খনিজ সম্পদকে বৈচিত্র্যময় করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই লক্ষ্য বাস্তবায়নে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করা হচ্ছে।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
গলছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে ভারতের অর্থনীতি
ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা
১০ শিক্ষার্থীর জন্য দুর্গম পাহাড়ে দুই শিক্ষকের লড়াই
সর্বশেষ খবর
একমেরুর বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
একমেরুর বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
হাম: সিলেটে একদিনে ৪ জনের মৃত্যু
হাম: সিলেটে একদিনে ৪ জনের মৃত্যু
পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রদূত
পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রদূত
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর