গুলি করে একজনকে হত্যার পর দুই জনকে অপহরণ করে পালালো সন্ত্রাসীরা

বান্দরবান প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১২:৩১আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১২:৩১

বান্দরবান বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। এসময় দুই জনকে অপহরণ করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ক্যনাইজুপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে করে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই পাড়া সংলগ্ন দোকানে অতর্কিত হামলা চালিয়ে হত্যা ও অপহরণ করে।

নিহত ব্যক্তির নাম মংসাই মারমা (৩০)। তার বাড়ি থানচি উপজেলার রেমাক্রী এলাকায়। তিনি একসময় মারমা লিবারেশন পার্টির সদস্য ছিলেন বলে স্থানীয়রা দাবি করেন। তারা আরও জানান, তিনি সম্প্রতি জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাৎক্ষণিকভাবে অপহৃত দুজনের পরিচয় পাওয়া যায়নি। কারা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

ওই এলাকার মৌজা হেডম্যান ম্যচিং মারমা জানান, ‘সকালে মোটরসাইকেলে করে মুখোশ পরা একদল সশস্ত্র যুবক হঠাৎ পাড়ার পাশের দোকানগুলোতে এসে গুলি চালায়। পরে তারা যাওয়ার সময় দুই জনকে ধরে নিয়ে যায়। এদিকে এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ গিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীর জানান, ‘সন্ত্রাসীরা গুলি করে ক্যানাইজু পাড়ায় একজনকে হত্যা করেছে। আরও দুই জনকে ধরে নিয়ে গেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ- সেনাবাহিনী।’

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি জামছড়ি এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত ও দুই জন আহত হন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের