করোনা পরিস্থিতিতে অসহায় প্রতিবেশীর পাশে সাংবাদিক নাজমুল

সাভার প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৩:১৪আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৩:২০

অসহায় প্রতিবেশীদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন নাজমুল দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সংক্রমণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে বন্ধ হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। লকডাউন হয়ে পরেছে পুরো দেশ। এ অবস্থায় নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে। কর্মহীন হয়ে বেকার অবস্থায় দীর্ঘদিন বাড়িতেই বসে আছে অনেক পরিবারের উপার্জনশীল ব্যক্তি। আয়-উপার্জন না থাকায় পরিবারের প্রয়োজনীয় খাবারও অনেকের ঘরে নেই। তবে চক্ষু লজ্জার ভয়ে অনেকে ত্রাণও সংগ্রহ করতে পারছেন না। এমন মানুষের মধ্যেই রাতের আঁধারে সহায়তা পৌঁছে দিচ্ছেন সাভারের সাংবাদিক নাজমুল হুদা।

করোনা পরিস্থিতির মধ্যে গত কয়েকদিন ধরে নাজমুল সাভারের গেন্ডা এলাকায় তার মহল্লার বেশ কিছু পরিবারের কাছে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এখন পর্যন্ত তিনি প্রায় তিনশ’ পরিবারের মধ্যে এক সপ্তাহের খাবার পৌঁছে দিয়েছেন।

 সাংবাদিক নাজমুল হুদা বলেন, লজ্জা ও আত্মসম্মানবোধের কারণে অনেকে ত্রাণ সহায়তা নিতে যান না। লকডাউনের কারণে তাদের ঘরের খাবারও শেষ। বাড়িতে বসেই কষ্টে দিন কাটাচ্ছেন তারা। এ অবস্থায় নিজ উদ্যোগে এলাকার বিভিন্ন পরিবারের মধ্যে খাবার পৌঁছে দিচ্ছি।

সমাজের প্রতিটি বিত্তবান মানুষ যদি তার এলাকার প্রতিবেশীদের এভাবে খোঁজ নেন, তাহলে কাউকে আর না খেয়ে থাকতে হবে না। তিনি সমাজের বিত্তবানদের এই দুর্যোগের সময় প্রতিবেশীদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম