স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ করোনায় আক্রান্ত আরও ৩ জন

সাভার প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৯:৩৮আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৯:৫৬

সাভার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা শনাক্ত হওয়া চিকিৎসকের সংস্পর্শে আসা দুই স্টাফসহ নতুন করে আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে সাভার উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জনে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু।

তিনি জানান, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের করোনা পজিটিভ চিকিৎসকের সংস্পর্শে আসা আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের একজন জরুরি বিভাগের ইন্টার্ন, আরেকজন হাসপাতালের পিয়ন। তাদের দুজনের মধ্যে কোনও উপসর্গ না থাকলেও করোনা পজিটিভ হওয়ায় তাদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। দ্রুত ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হবে তাদের।

এছাড়া এই স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, আশুলিয়ার শ্রীখণ্ডিয়া এলাকায় আরেকজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ওই ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়ে পুরো এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

এর আগে, ১৪ এপ্রিল সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিসক করোনা পজিটিভ হওয়ায় হাসপাতালটির চিকিৎসক, নার্স, স্টাফসহ মোট ৪২ জনের এবং আশুলিয়া থেকে করোনা উপসর্গ থাকা একজনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। শুক্রবার দুপুরে ৪৩টি নমুনার মধ্য থেকে ৩ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম