গাজীপুরে স্পিনিং মিলে আগুন

গাজীপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২০, ০৪:২০আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৪:৪৫

স্পিনিং মিলে লাগা আগুন গাজীপুরের একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার তুলা, সুতা ও মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

মামুনুর রশিদ বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি দেওলিয়াবাড়ি এলাকার করিম স্পিনিং মিলের তিন তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। তুলা, সুতা ও তুলার ডাস্টের কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। ইতোমধ্যে আগুন কারখানার দোতলা ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার স্টেশনের নয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে রাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।’ 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম