করোনা রোগী শনাক্ত, পঞ্চগড় লকডাউন

পঞ্চগড় প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২০, ০৬:০১আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৭:০৩

লকডাউন অবশেষে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়েও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ওই রোগী কিছুদিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরেন। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর পরই ওই রোগীর বাড়ির এলাকাকে লকডাউন করা হয়েছে। এদিকে শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে পঞ্চগড় জেলাকে লক ডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সিভিল সার্জন জানান, পঞ্চগড়ের তেতুলিয়ার এক জনের শরীরে করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলা থেকে ১৪৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৮৫ জনের মধ্যে একজনের পজিটিভ রিপোর্ট এসেছে। বাকিদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

এদিকে জেলা প্রশাসন এ ঘটনার পর পরই গণবিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, প্রাণঘাতী করেনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের লক্ষ্যে গঠিত পঞ্চগড় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি শুক্রবার সন্ধ্যায় সভা করেছে। সভার সিদ্ধান্ত মোতাবেক পঞ্চগড় জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে লকডাউন কার্যকর হবে।

তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, সরকারি ও বেসরকারি ত্রাণ কার্যক্রম, সংবাদপত্র সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীর ক্ষেত্রে এ আদেশ শিথিল থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম