সৈয়দ আশরাফের নির্দেশ

বিলবোর্ডে থাকবে শুধুই বঙ্গবন্ধু-হাসিনার ছবি

পাভেল হায়দার চৌধুরী
১৫ ডিসেম্বর ২০১৫, ১৭:৩০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ২২:১৪

পাভেল হায়দার চৌধুরী।।

ঢাকাসহ সারাদেশে রাজনৈতিক বিলবোর্ড, ব্যানার ও পোস্টার থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সহযোগী, অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কাছে এ নির্দেশ পাঠানো শুরু করেছে দলটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির চেয়ে দলের নেতা-কর্মীদের নিজেদের ছবি বড় করে ব্যবহার করার অব্যাহত প্রবণতা থামাতে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। নতুন নির্দেশনা অনুযায়ী বিলবোর্ড, ব্যানার ও পোস্টারসহ দলীয় প্রচার-প্রচারণার জন্য ব্যবহার করা সব ধরনের মাধ্যমে শুধুই বঙ্গবন্ধু ও দলের সভাপতি শেখ হাসিনার ছবি ব্যবহার করা যাবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দলটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সৈয়দ আশরাফুল ইসলামের এ নির্দেশনা সম্বলিত চিঠি এ দিন সকাল থেকে সব সাংগঠনিক জেলাসহ সহযোগী সব সংগঠনের দায়িত্বশীল নেতাদের কাছে পাঠানো শুরু করেছে আওয়ামী লীগ। দলটির সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে থেকে এ চিঠি ডাকযোগে যাচ্ছে। সহযোগী সংগঠন ও সংশ্লিষ্ট অনেকের হাতে হাতে দেওয়া হয়েছে সৈয়দ আশরাফের এ চিঠি।

al 2015 (1)

 

সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সারাদেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের রাজনৈতিক বিলবোর্ড, পোস্টার ও ব্যানার শোভা পাচ্ছে। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর ছবি বড় করে ব্যবহার করা হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলের সভাপতি শেখ হাসিনার ছবি ছোট আকারে ব্যবহার হচ্ছে যা দেশের জনগণের কাছে দৃষ্টিকটু। তাই বঙ্গবন্ধু ও দলীয় সভাপতির ছবি ছাড়া অন্য ছবি সম্বলিত বিলবোর্ড, ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি।

এ সংক্রান্ত পৃথক একটি চিঠিতে রাজধানীতে স্থাপিত বিলবোর্ডগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনা ছাড়া অন্য কারও ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলার জন্য দুই সিটি করপোরেশনকে ব্যবস্থা নেওয়ার জন্যেও নির্দেশনা দেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। হানিফ বলেন, এসব পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ছবি বড় করে শোভা পায়। এটা দৃষ্টিকটু। তাই দল এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। হানিফ বলেন, তাছাড়া বড় বড় বিলবোর্ড, ব্যানার ও পোস্টার যত্রতত্র স্থাপন করায় শহর-গ্রাম অপরিচ্ছন্ন করে তোলে। কেউ কেউ রয়েছেন এসব করে বড় নেতাও বনে যান। এ বিষয় মাথায় রেখে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আজ মঙ্গলবার থেকে এ নির্দেশনা কার্যকর। 

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে স্বীকার করেছেন। তিনি বলেন, এ চিঠির পরিপ্রেক্ষিতে সারাদেশে ব্যবস্থা নেওয়ার জন্য ছাত্রলীগের শাখা সংগঠনগুলোকে জানিয়ে দেওয়া হবে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক