শিশু নীরবের মৃত্যুতে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৭:০২

নীরব রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে শিশু সাইফুল ইসলাম নীরবের মৃত্যুর ঘটনায় ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিবাদীর চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে এই রুল জারি করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের যৌথ হাইকোর্ট বেঞ্চ।
চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের দায়ের করা রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম।
রিটে বিবাদি করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, ঢাকা ওয়াসার চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সচিব, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি), কদমতলী শ্যামপুর ইন্ডাস্ট্রিয়াল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, শ্যামপুর ইউনিট ফায়ার সার্ভিসের প্রধানসহ ১৩ জনকে।
ক্ষতিপূরণের ব্যাপারে রুল জারি করা ছাড়াও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনগত কী ব্যবস্থা নিয়েছেন, তা তিনমাসের মধ্যে আদালতে প্রতিবেদন আকারে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা শহরে কী পরিমাণ ঢাকনাযুক্ত ও ঢাকনাবিহীন ম্যানহোল আছে, তার তালিকাও তিনমাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, যে ম্যানহোলে পড়ে নীরব মারা গেছে, সেই ম্যানহোল কারা নির্মাণ করেছেন, তাও আদালতকে জানাতে বলা হয়েছে।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর বিকেলে ম্যানহোলে পড়ে যায় ৫ বছরের শিশু সাইফুল ইসলাম নীরব। চার ঘণ্টা পর বুড়িগঙ্গা নদী থেকে নীরবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নীরবের পরিবারের পক্ষ থেকে কোনও মামলা দায়ের করা হয়নি।

/ইউআই/এসএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম