নমুনা সংগ্রহের দায়িত্বে থাকা চিকিৎসক করোনা আক্রান্ত

রংপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২০, ১৯:২৭আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৯:২৭

করোনাভাইরাস রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আব্দুল হালিম লাভলু করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর শনিবার (১৮ এপ্রিল) তিনি করোনা আক্রান্ত বলে প্রতিবেদন দেওয়া হয়েছে। রংপুরের সিভির সার্জন ডা. হিরম্ব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে রংপুরে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা  পাঁচ জনে দাঁড়ালো।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর ডা. আব্দুল হালিম মূলত করোনা আক্রান্ত সন্দেহভাজনদের রক্তসহ অন্যান্য নমুনা সংগ্রহ করতেন। ইতোমধ্যে মিঠাপুকুরে করোনা শনাক্ত হওয়া রোগীদেরও তিনি নমুনা সংগ্রহ করেছেন। কিন্তু দুই দিন ধরে অসুস্থ অনুভব করায় শুক্রবার ওই চিকিৎসকের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজে স্থাপিত পিসিআর মেশিনে পরীক্ষার পর করোনা পজিটিভ বলে প্রতিবেদন দেওয়া হয়। এ ঘটনায় চিকিৎসক আব্দুল হালিমকে স্বাস্থ্য কমপ্লেক্স এ আইসোলেশনে রাখা হয়েছে।

মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, চিকিৎসক ডা. আব্দুল হালিমের বাড়ি মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম