৭৭০ টাকার প্যাকেজে টিসিবির পণ্য বিক্রি শুরু

পঞ্চগড় প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২০, ২১:৫৪আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:৫৪

পঞ্চগড়

সামাজিক দূরত্ব বজায় রেখে ৭৭০ টাকার প্যাকেজে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে পঞ্চগড়ে। শনিবার (১৮ এপ্রিল) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে নির্ধারিত ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়। সপ্তাহের ৭ দিনই পণ্য ক্রয়-বিক্রয় চলবে।

টিসিবির পঞ্চগড়ের ডিলার কায়সার হামিদ প্রধান সজিব জানান- ৭৭০ টাকার এই প্যাকেজে তেল, চিনি, বুটের ডাল ও মশুরের ডাল পাওয়া যাবে। এর মধ্যে ৫ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি, ২ কেজি বুট ও ১ কেজি মসুরের ডাল।

তিনি জানান, প্রতি কেজি তেলের মূল্য ৮০ টাকা, চিনি প্রতি কেজি ৫০ টাকা, বুট প্রতি কেজি ৬০ টাকা ও মুসর ডাল প্রতি কেজি ৫০ টাকা দর হিসেবে বিক্রি করা হচ্ছে। এতে সবমিলে ৭৭০ টাকা লাগবে।

পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, পঞ্চগড় শহরের বিভিন্ন এলাকায় সপ্তাহের ৭ দিনই টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন তিনশ' মানুষ টিসিবির এই পণ্য কিনতে পারবেন। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব পণ্য কিনতে হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম