পঞ্চগড়ের সীমান্তে বিএসএফের গুলিতে শিক্ষার্থী গুরুতর আহত

পঞ্চগড় প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২০, ১৯:১৯আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৯:২১

পঞ্চগড় পঞ্চগড়ের সদর উপজেলার রতনীবাড়ি প্রধানপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে শিমুন রায় (১৬) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বিজিবির নীলফামারী-৬৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক এ তথ্য নিশ্চিত করেন।

শিমুন সদর উপজেলার রতনীবাড়ি প্রধানপাড়া গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকালে শিমুনসহ কয়েকজন নিজেদের পাটক্ষেত জাল দিয়ে ঘেরা দিচ্ছিল। এ সময় ভারতের খয়েরবাড়ী সীমান্ত ফাঁড়ির টহলরত বিএসএফ সদস্যরা  ঘটনাস্থলে এসে বেড়া দিতে নিষেধ করে।  এতে উভয়ের মধ্যে বাকতিণ্ডার এক পর্যায়ে এক বিএসএফ সদস্য শিমুনকে খুব কাছে থেকে পেটের মধ্যে গুলি করে চলে যায়। গুলি শিমুনের পেট দিয়ে ঢুকে পিট দিয়ে বেরিয়ে যায়। গুলিতে শিমুনের ভুড়ি বের হয়ে আসে। এ খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

লে. কর্নেল মামুনুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে এ বিষয়ে বিএসএফের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানোর প্রক্রিয়া চলছে। পতাকা বৈঠকের পর প্রকৃত তথ্য জানানো যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম