বগুড়ায় জ্বর-শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২০, ২০:৫৮আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২০:৫৮

বগুড়া বগুড়ার শাজাহানপুরে করোনা উপসর্গ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ আলী প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বেতগাড়ির একটি দোকানঘরে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। স্বাস্থ্যকর্মীরা রাতেই তার নমুনা সংগ্রহ করেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ওই বৃদ্ধ শ্বাসকষ্টে ভুগছিলেন।

স্থানীয়রা জানান, মোহাম্মদ আলী শাজাহানপুর উপজেলার বেতগাড়ি মধ্যপাড়ার কাজেম উদ্দিনের ছেলে। তিনি বাড়ির কাছে একটি দোকানঘরে থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। কয়েকদিন ধরে তার সর্দি, জ্বর ও গলাব্যথা ছিল। শনিবার বিকালে বেশি অসুস্থ হলে হটলাইন ৯৯৯ ও ৩৩৩ নম্বরে ফোন করে কোনও সাড়া পাওয়া যায়নি। পরে শাজাহানপুর থানায় ফোন করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক আসেন। তার আগেই মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন। পরে স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান।

রবিবার সকালে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ পারভিন জানান, বৃদ্ধ মোহাম্মদ আলী বাড়ির সদস্যদের থেকে পৃথক থাকতেন। কোনও স্থান বা এলাকা লকডাউন করার ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে আলাচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম