দোকানে টিসিবির সয়াবিন তেল বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ এপ্রিল ২০২০, ২১:৫৪আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২২:২৫

জরিমানা

টিসিবির বোতলজাত সয়াবিন তেল কৌশলে কিনে এনে দোকানে বিক্রির অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এক দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৯ এপ্রিল) হাটহাজারী উপজেলার মীর্জাপুর ইউনিয়নের মুহুরি হাটের বিসমিল্লাহ স্টোর মালিককে এই জরিমানা করা হয়।  ওই দোকান থেকে ৭০ লিটার তেল উদ্ধার করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন।

রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই দোকানে বিক্রি নিষিদ্ধ টিসিবির বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে আমরা সকালে ওই দোকানে অভিযান পরিচালনা করি। এসময় দোকানে গিয়ে দেখা যায়, বোতলের মুখ সিল করা থাকলেও স্টিকার ছাড়া তেল বিক্রি করা হচ্ছিল।  এ ঘটনায় ওই দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, অভিযানের সময় ওই দোকানে তল্লাশি চালিয়ে চারটি পাঁচ লিটারের এবং ২৫টি দুই লিটারের সোয়াবিন তেলের বোতল উদ্ধার করা হয়। দোকানদার জানিয়েছেন, তেলগুলো তিনি নগরীর একটি সিন্ডিকেটের কাছ থেকে কিনে দোকানে বিক্রি করছেন।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক