দুর্গাপুরে ইউএনওর ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

রাজশাহী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২০, ২৩:২৯আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২৩:৪৫

ফেসবুকে ইউএনওর সতর্কীকরণ বিজ্ঞপ্তি রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। একটি প্রতারক চক্র তার নাম ভাঙিয়ে উপজেলা পরিষদের এক নারী ভাইস চেয়ারম্যান এবং এক সাবেক কলেজ অধ্যক্ষের কাছে টাকা চাঁদা দাবি করেছে। এই ঘটনায় রবিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক আইডি থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি পোস্ট করেন ইউএনও মহসীন মৃধা।

এ ব্যাপারে ইউএনও জানান, রবিবার প্রতারক চক্রটি ক্লোন করে তার নম্বর থেকে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম এবং কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবদুল কাদেরের কাছে বিভিন্ন অজুহাত দেখিয়ে চাঁদা দাবি করে। বিষয়টিতে তাদের সন্দেহ হলে ঘটনাটি তাকে জানালে তিনি নম্বরটি ক্লোন করা হয়েছে বুঝতে পারেন। পরে বিষয়টি নিশ্চিত হয়ে সবাইকে সতর্ক থাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যবহৃত সরকারি নম্বরটি ক্লোন করা হয়েছে মর্মে ‘সতর্কীকরণ’ পোস্ট দেন। এছাড়াও ওই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম বলেন, ‘ইউএনও স্যারের নম্বর থেকে ফোন দিয়ে টাকা চাওয়া হয়। পরে আমি অফিসে দেখা করার কথা বলে ফোন কেটে দিই। এ সময় প্রতারকরা আমাকে বার বার ফোন দিতে থাকে। তারপর স্যারের নম্বরের সঙ্গে মিলিয়ে দেখি একটি শূন্য ডিজিট নেই। তাৎক্ষণিক বিষয়টি আমি ইউএনও স্যারকে অবহিত করি।’

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদা বানু কনা বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্তের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক