যশোর শহরের বিভিন্ন স্থানে এমপি নাবিলের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

যশোর প্রতিনিধি
২০ এপ্রিল ২০২০, ০১:২২আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০১:৩০

যশোর শহরে দুস্থদের জন্য কাজী নাবিল আহমেদের খাদ্য সহায়তা অব্যাহত

নিম্নবিত্তের মানুষদের জন্য যশোর সদর  (যশোর-৩) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় রবিবারও (১৯ এপ্রিল) শহরের বিভিন্ন স্থানে তার পক্ষে করোনা সংকটে থাকা মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। 

সামাজিক দূরত্ব মেনে যশোর শহরে কাজী নাবিল আহমেদের পক্ষে দেওয়া হচ্ছে ত্রাণ

সকালে যশোর জিলা পরিষদের সামনে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী।  এরপর শহরের চাঁচড়া ডাল মিলের সামনে, বেজপাড়া এবং শেখ হাসিনা সফটওয়্যার পার্কের সামনে করোনা সংকটে থাকা মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। 

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ফাঁকা ফাঁকা করে দাঁড়িয়েছেন দুস্থরা

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, কাউন্সিলর মকসিমুল বারি অপু, কাউন্সিলর সন্তোষ দত্ত, আওয়ামী লীগনেতা কামাল হোসেন, লুৎফুল কবির বিজু, আবু মুসা মধু প্রমুখ।

সামজিক দূরত্ব মেনে যশোরে দেওয়া হচ্ছে কাজী নাবিল আহমেদের পক্ষে দুস্থদের খাদ্য সহায়তা

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে যশোর পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্য সহায়তা দেওয়া হয়। দ্বিতীয় দফায় আবারও এই সহায়তা কর্মসূচি শুরু হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক