সিরাজগঞ্জ জেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
রবিবার (১৯ এপ্রিল) রাতে সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, 'পজিটিভ ফলাফল পাওয়া রোগীটি পুরুষ। তিনি গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে এসেছেন। নারায়ণগঞ্জ থেকে আসার পর তাকে আগেই বেলকুচিতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। পজিটিভ ফলাফল পাওয়ার পর ওই ব্যক্তি ও আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করার জন্য উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে।








