দুর্ঘটনায় নিহত মানিকগঞ্জ জেলার সাবেক ক্রিকেটার

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০২০, ১১:১৬আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১১:২৬

নিহত বিল্টু মিয়া। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মানিকগঞ্জের সাবেক ক্রিকেটার বিল্টু মিয়া (৪৫)। সোমবার ভোর ৬টায় দুর্ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কালিবাড়ি এলাকায়।

বিল্টু মিয়া একসময় মানিকগঞ্জ জেলা ক্রিকেট দলের হয়ে খেলেছেন। নিয়মিত খেলতেন জেলার অন্যতম ক্লাব কুলফা গোষ্ঠীর হয়ে। তাই তার অকালমৃত্যতে শোক প্রকাশ করেছে মানিকগঞ্জের বিভিন্ন ক্রীড়া সংগঠন।

দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ জানিয়েছেন, বিল্টু মিয়া দৌলতপুর থেকে মোটর সাইকেল চালিয়ে মানিকগঞ্জে আসছিলেন। কালিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বিল্টু মিয়া মারা যান। চালক পালিয়ে যাওয়ায় শুধু ট্রলিটি আটক করা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিল্টু মিয়া বর্তমানে ফারুক এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিষ্ঠানের বকেয়া টাকা আদায় করতে দৌলতপুর গিয়েছিলেন। দুর্ঘটনার সময় তার পকেটে আদায় করা সেই এক লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম