গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

পাবনা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২০, ১৪:৪৪আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৪:৪৪

বিস্ফোরণ পাবনার বেড়া উপজেলার শেখপাড়ায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয় জনের মধ্যে আবু শেখ (৬৫) ও তার ছেলে কালাম শেখ (৩৪)  মারা গেছেন। পাঁচ দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন তারা।  

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে আবু শেখ ও সোমবার সকালে তার ছেলে কালাম শেখ মারা গেছেন। তাদের লাশ নিয়ে স্বজনরা নিজ এলাকায় রওনা হয়েছেন।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল স্থানীয় গ্যাস ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের দোকান থেকে এক সিলিন্ডার গ্যাস নিয়ে বাসায় সংযোগ দেওয়ার সময় আগুন ধরে যায়। পরে সিলিন্ডারটি বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই দোকানদার জাহাঙ্গীর হোসেন, বাড়ির মালিক আবু শেখ, তার ছেলে কালাম শেখ, কালু শেখ, প্রতিবেশী আলহাজ শেখ ও নিতি নামের এক শিশু অগ্নিদগ্ধ হয়। ঘটনার দিন প্রথমেই তাদের সবাইকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর আবু শেখ ও তার ছেলে কালাম শেখকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম