এমপি’র নেতৃত্বে অভিযান, ১৯ হাজার ৪০০ কেজি চাল উদ্ধার

জামালপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০২০, ১৮:১৭আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৮:১৭

জামালপুরে সরকারি চাল উদ্ধারে অভিযান জামালপুরের সংরক্ষিত আসনের এমপি হোসনে আরার নেতৃত্ব ইসলামপুরের গুঠাইল বাজারের তিনটি গুদাম থেকে ১৯ হাজার ৪০০ কেজি সরকারি খাদ্যবান্ধব চাল উদ্ধার করেছে প্রশাসন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে এসব চাল উদ্ধার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান। তবে এ অভিযানের কাউকে আটক করা যায়নি । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার বাকু শেকের ছেলে মোশারফ হোসেনের গুদাম থেকে ১৮৫ বস্তা ও একই ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের বাবু মিয়া ছেলে নন্দু'র গুদামে ৯৯ বস্তা এবং আহালুর ছেলে শাহা আলীর গুদাম থেকে ১০৪ বস্তা করে মোট ৩৮৮ বস্তা চাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তবে এসময় কাউকে আটক করা যায়নি। গুদাম মালিকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং চাল গুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা বলেন, ‘আমি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গুঠাইল বাজারে আরও সরকারি চাল রয়েছে। বিষয়টি জেনে রবিবার গভীর রাতে ইউএনওকে সঙ্গে নিয়ে ওইসব গুদাম চেক করি। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ৩৮৮ বস্তা চাল উদ্ধার করা হয়।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনা আক্তার,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, ওসি (তদন্ত) আনসার উদ্দিন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম