সরকারি চাল ও আটাসহ ইউপি চেয়ারম্যান আটক

দিনাজপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০২০, ২০:১১আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২০:১১

জিজ্ঞাসাবাদের জন্য চেয়ারম্যানকে আটক দিনাজপুর সদর উপজেলায় সরকারি ৬৪ বস্তা চাল ও ৪৮ বস্তা আটাসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে আটক করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের গাবুড়া বাজারে গুদামে এই অভিযান চালানো হয়। সরকারি চাল ও আটা মজুদের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোমিনুল ইসলামকে আটক করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।

দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুজন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন, ওসি (তদন্ত) বজলুর রশিদ ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল এই অভিযানে নেতৃত্ব দেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুজন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি ও ডিবি পুলিশ চেয়ারম্যান মোমিনুলের গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩০ কেজি ওজনের ৬৪ বস্তা চাল ও ৫০ কেজি ওজনের ৪৮ বস্তা আটা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেয়ারম্যান মোমিনুল ইসলাম পুলিশকে জানান, এখানে চার জন ডিলারের ওএমএস’র চাল ও আটা রয়েছে। সরকার ওএমএস’র চাল ও আটা বন্ধ রাখতে বলায় এই গুদামে চার জন ডিলারের চাল ও আটা রাখা হয়েছে।

আটক চেয়ারম্যান মোমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে তিনি জানান।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম