টাঙ্গাইলের বাসাইলে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে অপর ট্রাকচালক নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাকের হেলপার ও দুই যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গুল্যা নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম মো. হোসেন আলী (৩০)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৭) ঠাকুরগাঁও যাওয়ার পথে ভোরের দিকে মহাসড়কের গুল্যা নামক স্থানে দাড়াঁনো একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১১-৫৫৯১) পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। নিহত ট্রাক চালকের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আহত আরও তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।








