করোনা উপসর্গে মৃত ব্যক্তির দাফন করলেন ইউএনও-ওসি

দিনাজপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ১৩:৪৭আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৩:৪৭

করোনা উপসর্গে মৃত ব্যক্তির দাফন করলেন ইউএনও-ওসি

দিনাজপুরের খানসামা উপজেলায় করোনাভাইরাস-এর উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছ। তাই লাশ দাফনে নিজের দুই ছেলের মধ্যে একজন এবং স্বজন-প্রতিবেশীরা কেউ আসেননি। এজন্য উপজেলা জানাজা-দাফন কমিটির সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম এবং ওসি শেখ কামাল হোসেন লাশ দাফনের কাজ সম্পন্ন করেন।

জানা যায়, রবিবার নরসিংদী থেকে মেয়েসহ বাড়ি ফেরার পথে মৃত্যুবরণ করেন খানসামার ৫ নং ভাবকী ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা ইটভাটা শ্রমিক কফিল উদ্দিন (৬০)। সোমবার উপজেলা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের তত্ত্বাবধানে লাশ দাফন করে।

স্থানীয়রা এগিয়ে না আসায় ইউএনও মাহবুব এবং ওসি শেখ কামাল, ইউপি চেয়ারম্যান শফিকুল, কয়েকজন পুলিশ সদস্য ও উপজেলা দাফন কমিটি ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা শেষে নিজেরাই খাটিয়া নিয়ে কবরস্থানে যান ও দাফন সম্পন্ন করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম