নারায়ণগঞ্জ ফেরত সিএনজিচালক করোনা আক্রান্ত

বগুড়া প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ১৮:২৯আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৯:২০

করোনাভাইরাস বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের সাহেবপাড়া এলাকায় নারায়ণগঞ্জ ফেরত এক সিএনজি অটোরিকশা চালক করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাব থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা জানান, সান্তাহারের সাহেবপাড়ার মোকলেসার রহমানের ছেলে মিলন নারায়ণগঞ্জে সিএনজি অটোরিকশা চালান। তিনি গত ১৫ এপ্রিল বাড়িতে ফেরেন। তার কোনও উপসর্গ না থাকলেও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে স্বাস্থ্য বিভাগ ১৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতাল ল্যাবে পাঠায়। সেখান থেকে তার আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, মিলন  হাসপাতালের আইসোলেশনে থাকতে রাজি নন। তিনি বাড়িতে আলাদা রুমে থেকে চিকিৎসা নিতে চান। তারপরও তাকে আইসোলেশন ইউনিটে আনা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম