চট্টগ্রামে করোনার প্রথম ফিল্ড হাসপাতালের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ এপ্রিল ২০২০, ২০:০২আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:২৫

 করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামে মাত্র ১৫ দিনে তৈরি করা হয়েছে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল। ১৫ দিন আগে উদ্যোগ নেওয়া এই হাসপাতালে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে রোগী দেখা শুরু করেছেন চিকিৎসকরা। হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

 বাংলা ট্রিবিউনকে তিনি জানান, ৪০টি বেড এবং পাঁচটি ভেন্টিলেটর সুবিধা নিয়ে করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছে।

 ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) অদূরে সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর নামক স্থানে ফিল্ড হাসপাতালটি স্থাপন করা হয়েছে। হাসপাতাল প্রতিষ্ঠায় ভূমি, ভবনসহ অন্যান্য সহযোগিতা করেছে নাভানা গ্রুপ। এছাড়া বিভিন্ন শিল্প গ্রুপ এবং সাধারণ মানুষের সহায়তা নিয়ে হাসপাতালটি তার কার্যক্রম শুরু করেছে।

 ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, করোনা রোগীদের চিকিৎসা দিতে প্রাথমিকভাবে ১০ সদস্যের একটি চিকিৎসক টিম গঠন করা হয়েছে। এই টিমের সঙ্গে পাঁচ জন নার্স ও তিন জন চিকিৎসা সহকারী কাজ করবেন। এর পাশাপাশি আরও ১০০ জনের মতো স্বেচ্ছাসেবক সহায়তা করবেন। সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমম্বয় করেই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।

 তিনি আরও বলেন, ঢাকায় যখন আকিজ ও বসুন্ধরা গ্রুপ ফিল্ড হাসপাতাল করার ঘোষণা দিলো, তখন অনুভব করেছি চট্টগ্রামেও এমন কিছু হতে পারে। সেই চিন্তা থেকে ফিল্ড হাসপাতাল নির্মাণের উদ্যোগ। পরে এই উদ্যোগে পাশে এসে দাঁড়ায় নাভানা গ্রুপ। এছাড়া প্রশাসন ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতায় হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের