প্রধানমন্ত্রী বেঁচে থাকতে মানুষ না খেয়ে থাকবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ২০:০৮আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২০:২০

 বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে চলা ও অপ্রয়োজনে বাইরে না থেকে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের মানুষ এক বেলাও না খেয়ে থাকবে না। তার সবসময় চিন্তা মানুষের মঙ্গলের জন্য। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।’

মঙ্গলবার (২১ এপ্রিল) পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের কর্মহীন ৪০০ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণের সময় তিনি এসব কথা বলেন। শাখারীকাঠী ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ করা হয়।

মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আমি এ এলাকার সংসদ সদস্য। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করে চলছি। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমি ব্যক্তিগত উদ্যোগে মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। আল্লাহর রহমতে মানুষকে কষ্টে থাকতে দেবো না।

 চাল বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, সহকারী ভূমি কর্মকর্তা ফাহমি মোহাম্মদ সায়েম, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, শাখারীকাঠী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি আক্তারুজ্জান গাউস, ইউনিয়ন আ.লীগ সহ-সভাপতি ও শাখারী ইউনিয়নে মন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি মো. আলামিন খান প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের