সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্টে দুজনের মৃত্যু, বাড়ি লকডাউন

সাতক্ষীরা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ১৯:২০আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২০:৪৪

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়ায় আব্দুর রহিম নামের এক নৈশপ্রহরী এবং আশাশুনির কাকবাশিয়া গ্রামের রেজাউল করিম নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তাদের দুজনেরই নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত এ তথ্য নিশ্চিত করেছেন।

নৈশপ্রহরী আব্দুর রহিম তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিমপাড়ার ওমর আলী গাজীর ছেলে। কলেজ শিক্ষক রেজাউল করিম আশাশুনির কাকবাশিয়া গ্রামের মৃত ফজর আলী গাজীর ছেলে।

আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা এবং ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে জানাজা শেষে কলেজ শিক্ষক রেজাউল করিমের মরদেহ পারিবারিক কবরস্থানে উপজেলা কমিটির মাধ্যমে দাফন করা হয়েছে। কলেজ শিক্ষকসহ পরিবারের পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো খুলনায় পাঠানো হবে। কলেজ শিক্ষকের বাড়িটি বর্তমানে লকডাউন ঘোষণা করা হয়েছে। 

তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আপাতত ওই নৈশপ্রহরীর বাড়ির সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন। বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।  

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম