৭ মৃত ব্যক্তির কার্ডে চাল ওঠানোর চেষ্টা ইউপি সদস্যের

টাঙ্গাইল প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ২১:০১আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:২৩

৭ মৃত ব্যক্তির কার্ডে চাল ওঠানোর চেষ্টা ইউপি সদস্যের টাঙ্গাইলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সাত জন মৃত ব্যক্তির কার্ড নিজের কাছে রেখে চাল উত্তোলনের চেষ্টার অভিযোগে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ছানোয়ার হোসেন টাঙ্গাইল সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। দণ্ডপ্রাপ্ত ছানোয়ার হোসেন

ইউএনও আতিকুল ইসলাম বলেন, ‘ইউপি সদস্য ছানোয়ার তার এলাকার সাত জন মৃত ব্যক্তির কার্ড নিজের কাছে রেখে চাল উত্তোলন করার চেষ্টা করছিল। এমন খবর পেয়ে আমরা তাকে আটক করি। এই কার্ড গুলোর মালিক সবাই মারা গেছে। নিয়ম অনুযায়ী কার্ডগুলো আমাদের কাছে জমা দেওয়ার কথা। কিন্তু তিনি জমা না দিয়ে নামে বেনামে চাল উত্তোলন করে আত্মসাৎ করেছে।’

তিনি আরও বলেন, ‘পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার ইউনিয়ন সদস্যপদ বাতিলের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম