র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি নিহত

জয়পুরহাট প্রতিনিধি
২২ এপ্রিল ২০২০, ১৬:২৩আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৬:২৩

বন্দুকযুদ্ধ জয়পুরহাটে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একরামুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি আরিফ জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর ও পাঁচবিবি থানায় মাদক, অস্ত্র ও পুলিশের ওপর হামলাসহ ১৮টি মামলা রয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কমান্ডার মোহাইমেনুর রহমান জানান, জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা আজ বুধবার (২২ এপ্রিল) ভোরে সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামে শ্রীনদীর পাশে তোকা শ্মশান ঘাট এলাকায় বিশেষ মাদক উদ্ধার অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওঁত পেতে থাকা একদল মাদক ব্যবসায়ী গুলি বর্ষণ করে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী একরামুল হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল ও একটি শুটার গানসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও র‌্যাব জানিয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম