স্কুলের রুম থেকে ছাত্রীর গলাকাটা দেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০২০, ১৬:৫২আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৬:৫৪

চাঁদপুর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের অক্সফোর্ড কিন্ডারগার্টেনের একটি কক্ষ থেকে এক কিশোরীর মাথাহীন লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে এটি উদ্ধার করা হলেও মাথা খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

তবে স্থানীয়রা ধারণা, স্থানীয় নবম শ্রেণির ছাত্রী কাকলীকে জবাই করে হত্যার পর লাশ স্কুলের কক্ষে রেখে দিয়েছে হত্যাকারীরা। সে ইসলামাবাদ সপ্তমগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার পিতার নাম ভজন মিস্ত্রি। বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামে। ২৫ দিন আগে নিখোঁজ হয় সে। তার নিখোঁজের বিষয়ে মতলব উত্তর থানায় জিডি করা আছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে স্থানীয় শিশুরা ইসলামাবাদ ইউনিয়নের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন অক্সফোর্ড কিন্ডারগার্টেনের মাঠে খেলার সময় কক্ষে লাশটি পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা এসে লাশটি কাকলীর বলে শনাক্ত করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, মেয়েটি ২৮ এপ্রিল থেকে নিখোঁজ ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজকে আমরা একটি গলা কাটা দেহ উদ্ধার করেছি। তার বডি থাকলেও মাথা পাওয়া যায়নি। সে কারণে আমরা এখনও পুরোপুরি আইডেন্টিফাই করতে পারছি না। এখনোও বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আমরা তদন্ত করছি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম