জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন তিন জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২০, ১৯:৩৪আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৯:৩৪

ময়মনসিংহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও এসকে হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। এদের তিনজনের এই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এই তথ্য নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, এসকে হাসপাতলে আইসিইউ ওয়ার্ডে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া গাজীপুর জেলার মাওনা থেকে আসা রাজিব মিয়া (৪৫) বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার সময় মারা যান। এর আগে দুপুর ১টার দিকে এসকে হাসপাতালে আইসোলেশন  ওয়ার্ডে  শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন ময়মনসিংহের ফুলবাড়িয়ার আরাফাত (১৬) মারা গেছেন। একই দিন বিকাল ৪টার সময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মেডিসিন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি থাকা এক মহিলা মারা গেছেন। নিহত তিনজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃতদেহগুলো ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম