ময়মনসিংহ মেডিক্যালে বসছে আরও একটি পিসিআর মেশিন

ময়মনসিংহ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২০, ২১:১৩আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২১:১৫




পিসিআর ল্যাব ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে পরীক্ষার জন্য আসা নমুনার পরিমাণ বেড়ে যাওয়ায় মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে আরও একটি পিসিআর মেশিন বসানো হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর মেশিন ব্যবহার করা হবে। এছাড়া পরীক্ষার জন্য বাকৃবি থেকে প্রশিক্ষিত জনবলও দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মেশিনটি স্থাপনের জন্য আনা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ।

তিনি বলেন, প্র্রতিদিন দুই শিফটে কাজ করার পরও করোনাভাইরাস শনাক্তের জন্য বিভাগের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত ব্যক্তির নমুনা আসছে। বুধবার (২২ এপ্রিল) ১৮৮টির বাইরে অতিরিক্ত আরও প্রায় ৬০০ ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। পরীক্ষার চাপ কমাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বাকৃবির পিসিআর মেশিনটি এনে ল্যাবে স্থাপনের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। ওই মেশিনটি বসানো হলে অধিক সংখ্যক নমুনা পরীক্ষা করা যাবে বলেও জানান তিনি।

এদিকে বাকৃবি’র উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পিসিআর মেশিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে বসানোর জন্য প্রস্তুতি চলছে। পিসিআর মেশিনের পাশাপাশি পরীক্ষা কাজে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষিত জনবলও পাঠানো হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী