মাশরাফির অর্থায়নে নড়াইল সদর হাসপাতালে ‘ডক্টরস সেফটি চেম্বার’

নড়াইল প্রতিনিধি
২২ এপ্রিল ২০২০, ২৩:১৫আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২৩:২১

সেফটি চেম্বার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ব্যক্তিগত অর্থায়নে ও পরিকল্পনায় সদর হাসপাতালের সামনে ‘ডক্টরস সেফটি চেম্বার’ স্থাপন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকালে জেলা প্রশাসক আনজুমান আরা এ চেম্বারের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবু।

করোনাভাইরাস বহন করে আসা কোনও রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, সেবিকা এবং স্টাফরা সংক্রমিত না হন এবং রোগীরাও যাতে সুরক্ষিত থাকেন, সেজন্য এ চেম্বার চালু করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্পূর্ণ কাচ দিয়ে ঘেরা এই চেম্বারের মধ্যে চিকিৎসক অবস্থান করবেন। সামনের দু’টি ছিদ্র দিয়ে গ্লাভস পরিহিত হাত বের করে রোগীর রক্তচাপ নির্ণয় ও থার্মাল ডিটেক্টরের মাধ্যমে রোগীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। এসময় কোনও রোগীর তাপমাত্রা করোনা উপসর্গের সঙ্গে মিলে গেলে তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হবে।

সেফটি চেম্বার আউটডোরে এবং জরুরি বিভাগে আসা রোগীরা এখান থেকেই সেবা নেবেন। যাদের ভর্তি হওয়া প্রয়োজন তাদের স্ব স্ব ওয়ার্ডে পাঠানো হবে। তবে হাত-পা ভাঙা বা গুরুতর জখম রোগী জরুরি বিভাগে গিয়েই চিকিৎসা নেবেন।

চেম্বারে স্থাপন করা সাউন্ড সিস্টেমের মাধ্যমে চিকিৎসক এবং বাইরে থাকা রোগীর মধ্যে কথোপকথন হবে।

উল্লেখ্য, সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ব্যক্তিগত উদ্যোগে নড়াইলে করোনা সংক্রমণ মোকাবিলায় ইতোপূর্বে হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের জন্য পিপিই সরবরাহ, ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম গঠন, সদর হাসপাতালে জীবাণুনাশক কক্ষ স্থাপনে ভূমিকা রাখেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম