নারায়ণগঞ্জে ১৫ পুলিশ করোনায় আক্রান্ত, ২০ র‌্যাব সদস্য কোয়ারেন্টিনে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২০, ১০:৩৭আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১০:৩৯

করোনাভাইরাস নারায়ণগঞ্জ জেলা পুলিশের ১৫ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তারা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। এছাড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১-এর ২০ সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকালে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম এবং র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন (মিডিয়া) এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি জায়েদুল আলম বলেন, ‘আইসোলেশনে থাকা পুলিশ সদস্যদের মধ্যে তিন জন পরিদর্শক এবং বাকিরা কনস্টেবল পদমর্যাদার। জেলা পুলিশ লাইনসে বিশেষভাবে এবং বাসায় ১২ জনকে আইসোলেশন রাখা হয়েছে। বাকি তিন জনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসোলেশনে রাখা হয়েছে। তারা সবাই সুস্থ রয়েছেন।’

অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, ‘আমাদের কয়েকজন সদস্যের করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাদের সংস্পর্শে থাকা ২০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম