গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২০, ১৫:২৩আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৫:২৩

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে জুয়েল (৩৮) নামের একজন ডাকাত নিহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রাতে লস্করদী গ্রামের কাদিরের বাড়িতে ১২-১৩ জনের ডাকাত দল হানা দেয়। এ সময় বাড়ির লোকের ডাক ও মসজিদের মাইকে ঘোষণা শুনে লস্করদী ও মনোহরদী গ্রামের শত শত লোক বের হয়ে ডাকাতদের ঘেরাও করে। জনতার ধাওয়া খেয়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় জুয়েল। পরে জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত জুয়েল একজন ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ, হত্যাচেষ্টাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম