জ্বর-সর্দি-শ্বাসকষ্টে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ০৯:১৮আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৯:১৮

রাজবাড়ী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে করোনা ভাইরাস আক্রান্তের উপসর্গ নিয়ে ৫০ বছর বয়সী এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই নারীর মৃত্যু হয়। 

দৌলতদিয়া যৌনপল্লি ও হাসপাতাল সূত্রে জানা যায়, তিন-চার দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন দৌলতদিয়া যৌনপল্লির ওই বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার খবর পেয়ে করোনা ভাইরাস পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে দুপুরে তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। জ্বর ও শ্বাসকষ্ট ছাড়াও ওই নারী হৃদরোগে আক্রান্ত ছিলেন। পরীক্ষা সম্পন্ন হলে তিনি করোনা ভাইরাস আক্রান্ত ছিল কি না সে বিষয়ে জানা যাবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, দেশে করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর দৌলতদিয়া যৌনপল্লি প্রথমেই লকডাউন করা হয়। তবে মৃত নারী করোনা ভাইরাস পরীক্ষায় যদি পজেটিভ আসে তবে ওই এলাকায় লকডাউন বাস্তবায়নে আরও কড়াকড়ি আরোপ করা হবে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর কারণে বৃহস্পতিবার রাতে বিশেষ নিরাপত্তা নিয়ে জানাজার পর ওই নারীর দাফন সম্পন্ন হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম