মুজিবনগর লকডাউন

মেহেরপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ১০:৩৪আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১০:৩৪

করোনা উপসর্গ নিয়ে মৃত বক্তির জানাজা ও দাফন হয় বিশেষ ব্যবস্থায় মেহেরপুরের মুজিবনগর উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি। করোনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ব্যক্তির দাফনে অংশ নেওয়া সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বুধবার সকালে মুজিবনগরের ভবেরপাড়া গ্রামে ইদ্রিস আলী নামের একজন করোনা উপসর্গ নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন।  দুপুর ২টার দিকে তিনি মারা যান। মৃত্যুর  পরে তার নমুনা সংগ্রহ করে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে ইদ্রিস শাহ’র করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে। এই তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন মো. নাসির উদ্দীন। মুজিবনগর

এর পর পরই মুজিবনগর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে করোনা প্রতিরোধ বিষয়ক জেলা কমিটি। এদিকে তাকে দাফন কাজে অংশ নেওয়া উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজানুর রহমান, ওসি (তদন্ত) সহ দাফন কাজে অংশ নেওয়া অপর পাঁচ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম