হাওরে রাতেও কাটা হচ্ছে ধান

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ১৫:২৭আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৫:২৮

সুনামগঞ্জে রাতেও ধান কাটা হচ্ছে হাওরের বোরো ধান দ্রুত কেটে ঘরে তোলার জন্য জেলা প্রশাসকের উদ্যোগ রাতের বেলাও ধান কাটা হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণের জন্য সুনামগঞ্জের হাওর এলাকায় এবছর শ্রমিক সংকট দেখা দিয়েছে। অন্যদিকে সীমান্তের ওপার থেকে পাহাড়ি ঢল নেমে আসার আশঙ্কায় জেলার লাখো কৃষক উদ্বিগ্ন হয়ে আছেন। জেলার প্রতিটি হাওরের জমিতে পাকা ধান দোল খাচ্ছে। তাই জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের  উদ্যোগে বৃহস্পতিবার থেকে রাতের বেলায় ধান কাটা শুরু হয়েছে।  সুনামগঞ্জে রাতেও ধান কাটা হচ্ছে

আগাম বন্যার হাত থেকে সুনামগঞ্জের হাওরের বোরো ফসল রক্ষার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের উদ্যোগে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জোয়াল ভাঙ্গার হাওরে রাতের বেলা শুরু হয় ধান কাটা। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ধান কাটার উদ্ধোধন করেন। প্রথমেই বেরাজালি গ্রামের জিতেন্দ্র কুমার দাসের ফসলী জমির ধান কেটে দেওয়া হয়।  পরে আরও তিন কৃষকের ধান কেটে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়াসহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের লোকজন ও গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সুনামগঞ্জে রাতেও ধান কাটা হচ্ছে

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘জেলার একমাত্র বোরো ফসল রক্ষা ও হাওরের ধান কাটার  জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেজন্য জেলায় হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে। যে সব উপজেলায় রাতের বেলায় ধান কাটা সম্ভব সে সব উপজেলায় রাতের বেলাও ধান কাটা হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম