রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

পাবনা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ১৫:৪৮আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৫:৪৮

প্রকৌশলী আব্দুল মবিন নির্মাণাধীন পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত অবস্থায় মাথায় বুম প্লেসার পড়ে আব্দুল মবিন (৩৫) নামের একজন প্রকৌশলী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে দুর্ঘটনায় আহত হন তিনি। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত প্রকৌশলী মবিন পাবনা সদর উপজেলার টেবুনিয়া মজিদপুর গ্রামের কেরামত আলী খানের ছেলে। তিনি রূপপুরে প্রকল্পে ভারতীয় সাব ঠিকাদারী প্রতিষ্ঠান ‘পাহারপুর কুলিং টাওয়ার’ এর  প্রকৌশলী হিসেবে চাকরি করতেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, রাজশাহীর রাজপাড়া থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে। রাজশাহী মেডিক্যালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পাবনায় আসবে। যদি পরিবার থেকে অভিযোগ দেওয়া হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রূহুল কুদ্দুস এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকালে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে নির্মাণাধীন কুলিং টাওয়ারে ২৯০০ লোডের ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় বুম প্লেসার ভেঙে ওই প্রকৌশলীর মাথার ওপর পড়লে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রকল্পের  মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাকে রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ারও প্রস্তুতি চলছিল। শেষ পর্যন্ত রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম