ত্রাণের নামে ঘুষ নেওয়ার অভিযোগ, কারাগারে ইউপি সদস্য

দিনাজপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ২১:৩৭আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২১:৩৯




দিনাজপুর দিনাজপুরের বিরলে ত্রাণসামগ্রী পাইয়ে দেওয়ার নামে এলাকাবাসীর থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মারধরের শিকার হয়েছেন এক ইউনিয়ন পরিষদ সদস্য। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (২৪ এপ্রিল) মামলা দায়েরের পর ওই ইউপি সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া ইউপি সদস্যের নাম আমিনুল ইসলাম আতর। তিনি ভবানীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। এ ঘটনায় ভবানীপুর গ্রামের হামিদুর রহমানের ছেলে আল মামুন বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, করোনাভাইরাসের কারণে মানুষকে ঘরে রাখতে সরকার ত্রাণ বিতরণ করছে। আর সেই ত্রাণের চালসহ অন্যান্য জিনিসপত্র পাইয়ে দেওয়ার নামে ইউপি সদস্য আতর ১২০-৩০০ টাকা করে ঘুষ নিচ্ছিলেন। এজাহারে উল্লেখ করা হয়েছে সাত জনসহ আরও অনেকের থেকে ঘুষ নেওয়ার বিষয়ে জানতে চাইরে আতর কোনও সদুত্তর তিনি দিতে পারেননি। এ সময় উত্তেজিত জনতা তাকে উত্তম-মধ্যম দিয়ে বিরল থানা পুলিশকে খবর দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইউপি সদস্য আমিনুল ইসলাম আতরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শুক্রবার সকালে আল মামুন বাদী হয়ে মামলা দায়ের করেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউপি সদস্য আমিনুল ইসলাম আতরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম