কৃষকের ধান কেটে দিলেন সেতুমন্ত্রীর ছোট ভাই

নোয়াখালী প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ২২:০২আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২২:০৩

কৃষকের ধান কেটে দিলেন সেতুমন্ত্রীর ছোট ভাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-এর ছোট ভাই শাহাদাত হোসেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বসুরহাট পৌরসভার রাজাপুর গ্রামের দরিদ্র কৃষক সাহাব উদ্দিনের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

এসময় সেতুমন্ত্রীর ছোট ভাই শাহাদাত হোসেনের সঙ্গে ধান কাটায় অংশগ্রহণ করেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই ফরহাদ, সিরাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ইকবাল, ছাত্রলীগ কর্মী রাব্বী, সাকিব, পারভেজ ও সাদ্দাম হোসেন প্রমুখ।

অসহায় দরিদ্র কৃষক সাহাব উদ্দিন বলেন, 'করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন থাকায় মাঠে ধান পাকলেও, সেই ধান কাটার কোনও ব্যবস্থা করতে পারছিলাম না। এ সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ছোট ভাই শাহাদাত হোসেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা আমার প্রায় ২০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।'

শাহাদাত হোসেন বলেন, 'যে কৃষক আমাদের ধান কেটে দিতে বলবেন, আমরা তার জমিতে গিয়ে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিয়ে আসবো।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম