ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২০, ১১:১৪আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১১:২৩

ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা ময়মনসিংহে চলতি মৌসুমে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়েছেন চাষিরা। সময় মতো ধান কাটা নিয়ে যখন তারা চিন্তিত, ঠিক সেই সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা আওয়ামী লীগের নির্দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ৩টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের কিসমত এলাকার চাষি রুবেলের ২১ কাঠা জমির বোরো ধান কেটে দেওয়া হয়। জেলা ছাত্রলীগ নেতা তানভির জুবায়ের ইসলাম তারিনের নেতৃত্বে ৩০ জন নেতাকর্মী রুবেলের ক্ষেতের ধান কাটায় অংশ নেন। ধান কেটে আঁটি বেঁধে তা কৃষকের বাড়িতে পৌঁছে দেন তারা। 

ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

কৃষক রুবেল বলেন, ‘আগাম ২৯ জাতের বোরো ধান করায় ৪-৫ দিন হলো ধান পাকতে শুরু করেছে। কয়েক দিন ধরে গ্রামের শ্রমিকদের ধান কাটার জন্য অনুরোধ করে আসছি। কিন্তু করোনাভাইরাসের কারণে ধান কাটতে রাজি হননি তারা। ধান নিয়ে খুব চিন্তায় পড়ে যাই। শুক্রবার সকালে ছাত্রলীগ নেতা তারিন ফোন দিয়ে আমার ক্ষেতের ধান কেটে দেবেন বলে জানান। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।’

ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা তানভির জুবায়ের  ইসলাম তারিন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ এবং জেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশে কৃষকের বোরো ধান কেটে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছি। করোনাভাইরাসের এই সময়ে শ্রমিক সংকটের কারণে কৃষকরা তাদের ক্ষেতের ধান কাটতে পারছেন না। মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছি এবং তাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক বাংলা ট্রিবিউনকে জানান, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের ক্রান্তিকালে সবসময়ই জনগণের পাশে দাঁড়িয়েছেন। আজও তারা কৃষকের ধান কেটে সেই দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থাকবে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম