বিড়ালের মাছ খাওয়া নিয়ে মনোমালিন্য, গোয়ালে গৃহিণীর মরদেহ

ঝালকাঠি প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২০, ১৭:২২আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৭:৩২

ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে ঝুলন্ত অবস্থায় দুই সন্তানের জননী কল্পনা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার শুক্তগড় ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। কল্পনা বেগম ওই এলাকার ক্ষুদ্র চা দোকানি তৌহিদুল ইসলাম কিসমতের স্ত্রী।

রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে বিড়ালে রান্না করা মাছ খেয়ে ফেলা নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয় কল্পনার। পরে রাগ করে ঘর থেকে বের হলে রাতে আশেপাশের সব জায়গায় খুঁজেও তাকে পায়নি স্বাজনরা। পরে শনিবার সকালে বাড়ির পাশের পরিত্যক্ত একটি গোয়ালঘরের আঁড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কল্পনাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

কল্পনা বেগমের বড় ছেলে মো. অনিক জানান, সেহরিতে খাওয়ার জন্য রান্না করা তরকারি বিড়ালে খেয়ে ফেলে। এ কারণে বাবা তার মাকে গালমন্দ করেন। এসময় মা ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠিয়েছে। থানায় অপমৃত্যুর মামলা (নং ৪) রেকর্ড করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক