জামালপুরের সরিষাবাড়ীতে করোনা পরিস্থিতির কারনে দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে স্থানীয় ছাত্রলীগ। রমজান উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে শেখ হাসিনার উপহার হিসেবে জেলা ছাত্রলীগের সদস্যরা এই ত্রাণ দেয়।
এই কার্যক্রমে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বাবুসহ নেতা-কর্মীরা সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেন।
ছাত্রলীগের ত্রাণের প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আলু, ছোলা, লবণ, মুড়ি ও হাত ধোয়ার জন্য সাবান। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা, রবি, ফরহাদ, বিজয়, শাহিন, নাইম, রাকিব, সাব্বির, ফারুক, সাগর, রাকিব, মুখলেস, আশরাফুল বিপু, হাসান, সাদিকসহ আরও অনেকে।








