প্রতিদিন ৫ হাজার মানুষের জন্য ইফতার!

নরসিংদী প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ০১:৪১আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০১:৪২

প্রতিদিন ৫ হাজার মানুষের জন্য ইফতার! রমজান উপলক্ষে নরসিংদীতে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ হাজার মানুষকে ইফতার (ভুনা খিচুড়ি, ডিম, সবজি) বিতরণের উদ্যোগ গ্রহন করেছেন নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩ টায় শহরের প্রধান প্রধান ১২টি মোড়ে এসব খাবার বিতরণ করা হয়।

শহরের স্বাধীনতা চত্বর, পায়রা চত্বর, মুক্তি চত্বর, শাপলা চত্বর, শিক্ষা চত্বর, হেমেন্দ্র সাহার মোড়, জেলখানা মোড়, ইউএমসি গেইট, উপজেলা মোড়সহ ১২টি স্পটে ভাসমান, অসহায় ও দুঃস্থসহ রিকশাচালক, অটোচালকসহ বিভিন্ন পেশাশ্রেণির মানুষের মধ্যে এসব ইফতার বিতরণ করা হয়।

ইতোমধ্যে করোনা সংকট মোকাবেলায় মেয়রের উদ্যোগে পৌর এলাকার ২০ হাজার পরিবারের খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম চলমান অবস্থায় নতুন উদ্যোগ হিসেবে তৈরি খাবার (ইফতার) বিতরণকে যুক্ত করেছেন মেয়র।

এছাড়া পৌর এলাকার যেসব মধ্যবিত্ত্ব ও নিম্ন মধ্যবিত্ত্ব পরিবারে খাদ্যসামগ্রী সংকট রয়েছে কিন্তু বিব্রতবোধ করেন তাদের জন্য খোলা হয়েছে দুটি হটলাইন নম্বর (০১৯৪৬ ২৯৫৩৩৩, ০১৯৬২ ৫৩৮৩২৩)। এই নম্বরে ফোন করলেই অতিগোপনে মেয়রের লোকজন ওই বাসায় পৌঁছে দিচ্ছেন বিনামূল্যে খাদ্যসামগ্রী।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম