গাইবান্ধায় বেশি দামে আদা বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ০২:৩৯আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৪:২০

আদা (ছবি সংগৃহীত) বেশি দামে আদা বিক্রির দায়ে গাইবান্ধার পুরাতন বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (২৪ এপ্রিল) বিকালে গাইবান্ধার পৌর শহরের পুরাতন বাজারে অভিযান চালিয়ে হাবিব ভাণ্ডার ও ভাই ভাই বাণিজ্যালয়কে এ জরিমানা করা হয় বলে জানান অধিদফতরের গাইবান্ধা জেলার সহকারী পরিচালক আব্দুস ছালাম।

তিনি বলেন, আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে ও ভোক্তা সাধারণকে হয়রানিরোধে জেলা শহরের বিভিন্ন বাজার, আড়ত ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে পুরাতন বাজারের দুই প্রতিষ্ঠানকে অস্বাভাবিক বেশি দামে আদা বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে হাবিব ভাণ্ডারকে ২০ হাজার টাকা ও ভাই ভাই বাণিজ্যালয়কে ১০ হাজারসহ  মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, বাজারে আদার কোনও সংকট নেই। প্রত্যেক ব্যবসায়ীকে পণ্যের মূল্য তালিকা টানানোসহ করোনা সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম