এলাকার কেউ না খেয়ে থাকলে আমিও খাবো না: প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ০৪:১৭আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০৪:২০

শ ম রেজাউল করিম করোনা পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোকে সাহায্যের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘করোনা দুর্যোগের সময় আমার নির্বাচনি এলাকার কেউ না খেয়ে থাকলে, আমিও খাবো না।’ শনিবার (২৫ এপ্রিল) পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাহামুদ কান্দায় মন্ত্রী তার নিজস্ব অর্থায়নে কর্মহীন ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা দুর্যোগে সব কর্মহীন অসহায়দের মধ্যে খাদ্য পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে কাজ করছেন। আমি তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার নির্বাচনি এলাকার তিনটি উপজেলায় (নাজিরপুর, পিরোজপুর, নেছারাবাদ) প্রায় ১৫ হাজার কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। রমজান উপলক্ষে দ্বিতীয় দফায় আরও ১৫ হাজার কর্মহীন অসহায়দের মধ্যে খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছি।

মন্ত্রী এসময় পিরোজপুরের ধনাঢ্য লোকদের অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খাদ্যসামগ্রী বিতরণ কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম