ছাঁটাইয়ের প্রতিবাদে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৭:০৬আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৭:১৭

আশুলিয়া আশুলিয়ায় সিগমা ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা লে অফ ঘোষণা করে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় তারা চাকরি পুনর্বহালের দাবি জানান। রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে ওই কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন প্রায় তিন শতাধিক শ্রমিক। এর আগে শনিবার সকালে কারখানাটির ৭০৯ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

শ্রমিকরা জানান, করোনারভাইরাসের কারণ দেখিয়ে ১ এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করে শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় শিল্প পুলিশের কাছে একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে জানান শ্রমিকরা।

এছাড়া হেমায়েতপুরের পূর্ব হাটিয়া এলাকার তিব্বত গার্মেন্টস এবং আশুলিয়ার গ্রিন লাইফ ক্লোথিং স্টোর কারখানার শ্রমিকরা সকালে বন্ধ কারখানার সামনে এসে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।

অন্যদিকে আশুলিয়ার ছয়তলা এলাকার স্টারলিং গ্রুপের একটি কারখানার প্রায় অর্ধেক শ্রমিক পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নেই বলে অভিযোগ তুলে কারখানা থেকে বের হয়ে যান।

এ ব্যাপারে ঢাকা শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার জানে আলম খান বলেন, ‘কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ বিষয়টি সমাধানের জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী