যশোর জেলা লকডাউন ঘোষণা

যশোর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৭:৫৪আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৮:৩২

লকডাউন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যশোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে। রবিবার (২৬ এপ্রিল) বেলা ১২টার দিকে যশোর সার্কিট হাউজে জরুরি সভা করে জেলা করোনা প্রতিরোধ কমিটি। সেখানেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ বলেন, যশোর জেলাকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে। লকডাউন চলাকালে যশোর জেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলার সব সীমান্ত এবং আন্ত-উপজেলা সীমান্তগুলোতে যানবাহন এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ সময়ে কেউ ঢুকতে ও বের হতে পারবেন না। তবে, জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহন লকডাউনের আওতামুক্ত থাকবে।
এদিকে, যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে করোনা পজিটিভ রোগী শনাক্ত হওয়ায় ওয়ার্ডটি জীবাণুমুক্ত করতে তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে ওই ওয়ার্ডের ৭ জন রোগী এবং চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সাড়ে ৩শ’ কর্মীর নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

যশোর সিভিল সার্জন অফিসের তথ্যমতে, রবিবার পর্যন্ত জেলায় ৩০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে দুই জন চিকিৎসকসহ ১০ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আক্রান্তদের মধ্যে দুই জনকে টিবি হাসপাতালে ও অপর একজনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানান, হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন একজন রোগী করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ কারণে ওই রোগীকে করোনার চিকিৎসার জন্য নির্ধারিত টিবি হাসপাতালে পাঠানোর পর অন্য রোগীদের সরিয়ে নেয়া হয়। সেইসঙ্গে  মেডিসিন ওয়ার্ডটি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে ওয়ার্ডটি জীবাণুমুক্ত করা হবে। একইসঙ্গে ওই রোগীর সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স এবং পাশের ৭টি বেডের রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম