খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ২৬

খুলনা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৯:৩৩আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৯:৪১

করোনা পরীক্ষা খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ২৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে ৭৫ জন করোনা পজিটিভ শনাক্ত হলো। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশিদা সুলতানা জানান, নতুন ২৬ জনের মধ্যে যশোরে ১৫ জন, মাগুরায় একজন, নড়াইলে তিন জন ও ঝিনাইদহে সাত জন রয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় এ বিভাগে ২৮৯ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। আরও ৫৫৮ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে তিন জনকে।   

তিনি আরও জানান, এর মধ্যে ৩০ জন করোনা পজিটিভ নিয়ে বিভাগে শীর্ষে রয়েছে যশোর জেলা। ১০ জন পজিটিভ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নড়াইল। আর গত দুদিনে নয় জন পজিটিভ শনাক্ত হয়ে ঝিনাইদহ রয়েছে তৃতীয় অবস্থানে। আট জন পজিটিভ ও একজন মৃত নিয়ে খুলনা চতুর্থ। সাত জন পজিটিভ নিয়ে চুয়াডাঙ্গা পঞ্চম। কুষ্টিয়া জেলায় পজিটিভ ৫ জন। এ জেলায় আরও দুজন করোনা পজিটিভ রয়েছেন যারা ঢাকা থেকে পরীক্ষা হয়ে আসা। এ কারণে তাদের কুষ্টিয়ার তালিকায় রাখা হয়নি। এছাড়া মেহেরপুরে দুজন পজিটিভ ও একজন মারা গেছেন। পাশাপাশি বাগেরহাটে একজন, মাগুরায় তিনজন করোনা পজিটিভ রয়েছেন।

এছাড়া এ বিভাগে এ পর্যন্ত ২৪ হাজার ৪২৬ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৪৪৫ জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। ১৯ হাজার ১০ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর আইসোলেশনে নেওয়া হয়েছে ১৬৩ জনকে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৩৮ জনকে।   

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম