টেকনাফে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা আক্রান্ত

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ২২:৩৭আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২২:৪৮

টেকনাফে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা আক্রান্ত কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৮ বছর বয়সী ওই নারী চিকিৎসক বর্তমানে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। তিনি বহির্বিভাগ ও জরুরি বিভাগের দায়িত্ব পালন করে আসছিলেন।    রবিবার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।

এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মাঝে করোনা আতঙ্ক বিরাজ করছে।

ডা. টিটু চন্দ্র শীল জানান, এর আগে টেকনাফের করোনা আক্রান্ত তিন জন স্থানীয়কে চিকিৎসা দেওয়ায় চিকিৎসক ও নার্সসহ ৫৩ জনের নমুনা সংগ্রহ করে করোনা কক্সবাজার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। রবিবার দুপুরে তিনি রিপোর্ট হাতে পান। ওই রিপোর্টে এই চিকিৎসকের কোভিড-১৯ পজিটিভ এসেছে।

তিনি বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া পস্তুতি চলছে। তবে তাদের সবার ফের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হবে। বর্তমানে এই চিকিৎসক ভালো আছেন।’ এতে আতঙ্কিত না হয়ে, সবাইকে সতর্কতার সঙ্গে নিজ নিজ বাসস্থানে থাকার অনুরোধ জানান।  

কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জেনে তিনি সেখানে যাচ্ছেন। বর্তমানে ওই চিকিৎসকের শারীরিক অবস্থা ভালো আছে।

এদিকে করোনা সন্দেহে এই উপজলা থেকে এ পর্যন্ত মোট ২০৩ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে এক চিকিৎসকসহ চার জনের টেস্টের ফল পজিটিভ এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম